ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের সামনে ছেলে নিহত
প্রকাশিতঃ 2:52 pm | August 26, 2018
মোস্তফা খান, ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বালিয়া-তালদিঘী রাস্তায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮ টায় একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাওলানা রেজাউল করিম (২৯)। তিনি ফুলপুর উপজেলার আমতৈল গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে। নিহত রেজাউল করিম মাকে নিয়ে তার বিয়ের পাত্রী দেখে বাড়ী ফিরছিলেন। তিনি বালিহালা মহিলা কওমী মাদ্রাসার শিক্ষক ছিলেন। খবর পেয়ে ফুলপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

