|

ময়মনসিংহে ১০৯টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

প্রকাশিতঃ 4:10 pm | October 20, 2018

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার: ময়মনসিংহ মহানগরের ১০৯টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদানের ১০৯টি চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে নগরীরর আ‘লীগের দলীয় কার্যালয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ওই চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রশান্ত দাস চন্দন, রঞ্জন রায়, শ্রী শংকর সাহা, দেবাশীষ দেবনাথ পান্না, পুলক সেন গুহ, স্বপন প্রমুখ ।