
তারাকান্দা প্রতিনিধি: তারাকান্দায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে । নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ফুলপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ ৫ জন নিহত ও পরে আরেকজন মারা যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।