|

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিতঃ 6:39 pm | August 22, 2026

আনোয়ার হোসেন তরফদার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভালুকা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় উপজেলা বিএনপি ও উপজেলা  স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।