|

ময়মনসিংহে ফিজিওথেরাপি কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিতঃ 7:54 pm | June 14, 2026

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ,
জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. নাতসুকা সুয়ামা, নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক।
সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. রুকসানা আক্তার।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দরা। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।