শতবর্ষী আমিনা খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন
প্রকাশিতঃ 4:16 pm | September 08, 2026
আনেয়ার হোসেন তরফদার:
ময়মনসিংহের ভালুকায় শতবর্ষী আমিনা খাতুন (১০০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী মরহুম মতিউর রহমান।
মরহুমার জানাজা নামাজ মঙ্গলবার বাদ জোহর আব্দুল গনি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার ছেলে লায়ন এম এ রশিদ তিনি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, আরেক ছেলে হাজি রফিকুল ইসলাম ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক,ও আব্দুর রহিম ব্যবসায়ী, হাজী রফিক তিনি রাজনৈতিক মামলা থাকার কারণে জানাজায় উপস্থিত থাকতে পারেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি মুঠোফোন মুসুল্লিদের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন।
মরহুমা আমিনা খাতুনের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

