ভালুকায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
প্রকাশিতঃ 6:31 pm | July 21, 2026
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ ভালুকা শাখার উদ্যোগে গ্রাহকদের নিয়ে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাংকের হলরুমে ওই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শাখা প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ আল আসাদের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ জোনের এসভিপি ও জোন প্রধান আনিসুর রহমান। প্রধান আলোচক ছিলেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. হাফেজ মাওলানা আবুল কাশেম,
উদ্বোধনী বক্তব্য দেন ব্যাংকের এফভিপি ও ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা শাখার আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু প্রমুখ।
এছাড়া বক্তব্য দেন একতা বিল্ডার্সের স্বত্বাধিকারী শহিদুর রহমান, ক্ষুদ্র বিনিয়োগ গ্রাহক আকলিমা আক্তার লিপিসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমাবেশে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে গ্রাহকদের ইসলামী ব্যাংকের সেবা গ্রহণ, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের কর্মকর্তারা এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা হয়।

