ভরাডোবা ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক অ্যাডভোকেট শফিক
প্রকাশিতঃ 7:03 pm | September 17, 2026
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৩নং ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম (শফিক)। তিনি বর্তমানে ভালুকা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাডভোকেট শফিক দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহী। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন।
তিনি বলেন নির্বাচিত হলে ভরাডোবা ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানের উন্নয়ন এবং গ্রাম্য আদালতের ন্যায় মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা, সকল প্রকার সরকারি সুবিধা নিশ্চিত করা হবে। মশার উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে, পরিবেশ বান্ধব শিল্প স্থাপনের ব্যবস্থা করা হবে, বিষাক্ত বর্জ্য নিস্কাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, শ্রমিকদের অবাধে চলাফেরার ব্যবস্থা করা হবে, রাস্তা সংস্কার, খাল খনন, নাগরিকদের সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে, ইউনিয়ন কে মাদক মুক্ত করা হবে।
তিনি বলেন সকলে আমার জন্য দোয়া করবেন যেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি এ কাজ গুলো করতে পারি ইনশাআল্লাহ।

