|

ভালুকায় বৃষ্টিতে ভিজে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

প্রকাশিতঃ 7:43 pm | September 01, 2026

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ভালুকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।

ভালুকা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি ভালুকা পৌরসভার পাইলট স্কুল মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি বলেন, বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে দলের নেতাদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সংগঠনের সর্বস্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দলকে এগিয়ে নিতে হবে।

শোভাযাত্রায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।