|

ভালুকায় বিএনপি নেতা আবুল হাসেমের নবম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

প্রকাশিতঃ 11:45 am | August 23, 2026

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল হাসেমের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ভালুকা প্রেস ক্লাবে হাসেম স্মৃতি সংসদের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

হাসেম স্মৃতি সংসদের সভাপতি মাহিদ আল হাসান মৃদুলের সভাপতিত্বে ও মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি মাইন উদ্দিন, মজিবুর রহমান মজু, গোলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন, আহসান উল্লাহ খান রুবেল, মতিউর রহমান মিলটন, কায়সার আহাম্মেদ কাজল, ইন্জিনিয়ার রিয়াদ পাঠান, মাহমুদুল হাসান বাবু, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্মরণসভায় বক্তারা মরহুম আবুল হাসেমের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে মাওলানা খালেক পাঠানের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।