|

ভালুকার মল্লিকবাড়ীতে নিউ ভিশন বাংলাদেশ প্ল্যাটফর্মের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৫:৩৬ pm | মার্চ ১৮, ২০২৬

আনোয়ার হোসেন তরফদার:

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ীতে সামাজিক সংগঠন New Vision Bangladesh Platform–এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ শহীদ নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে  ভাষা আন্দোলন,মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ২০২৪ সালের জুলাই  আন্দোলনের বীর শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে শহীদ ওসমান হাদির স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ড. হারেজ এবং মল্লিকবাড়ি দাখিল মাদরাসার শিক্ষক কুদরত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফ্লোরা জান্নাত, যুগ্ম আহ্বায়ক সাকিম উদ্দিন ও মাওলানা মুজাহিদুল ইসলাম (নাঈম), সদস্য সচিব ফরহাদ আরিফিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে এলাকার ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সার্বিকভাবে আয়োজনটি ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক তাৎপর্যপূর্ণ মিলনমেলা।