|

ভালুকায় মোস্তফা মতিন বই মেলার ৩য় দিনে আলোচলা সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৮:৪৯ pm | ফেব্রুয়ারি ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ
ভালুকায় ভাষা সৈনিক মোস্তফা এম.এ.মতিন বই মেলার ৩য় দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ভাষা সৈনিক মোস্তফা মতিনের মেয়ে সংরক্ষিত নারী আসন (ময়মনসিংহ) এর সাংসদ মনিরা সুলতানা মনি‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল, ভালুকা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন খান মিলন, সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা খান, পৌর আ‘লীগের সদস্য কমরুজ্জামান টগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, ভালুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব আমীন খান, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস. এম আকরাম হোসেন, ধীতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ।

সাবেক ছাত্রনেতা মজিবর রহমান মুন্না ও কে.বি.এম. আসাদুজ্জামান ছানা আলোচনা সভা পরিচালনা করেন।