|

ভালুকায় খাল বন্ধ করে রাখায় চরম ভোগান্তিতে হাজারো মানুষ

প্রকাশিতঃ 12:05 pm | August 11, 2026

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে বিভিন্ন খাল বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক অসুবিধা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বাশার স্পিনিং মিল ও কয়েকজন মৎস্য ব্যবসায়ীর কারণে এলাকার বিভিন্ন খাল বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক পানি চলাচল ও মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে।  যার কারনে মহাসড়ক হতে খানদের বাজারের রাস্তায় চলাচল কষ্ট সাধ্য হয়ে পরেছে।   সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তি আরও বেড়ে যায়।

এ বিষয়ে স্থানীয়রা বারবার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের অবহিত করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগীদের দাবি, দ্রুত খালগুলো দখলমুক্ত ও পানি চলাচলের উপযোগী করে সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের  মুটো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।