|

ঈদে মিলাদুন্নবী প্রতিযোগিতায় ভালুকা দারুননাজাত মডেল মাদরাসার ৫ শিক্ষার্থীর সাফল্য

প্রকাশিতঃ 11:28 pm | August 26, 2026

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য পেয়েছে ভালুকা দারুননাজাত মডেল মাদরাসার পাঁচ শিক্ষার্থী। তারা বিভিন্ন বিভাগে প্রথম ও তৃতীয় স্থানসহ মোট পাঁচটি পুরস্কার অর্জন করেছে।

প্রতিযোগিতায় মাধ্যমিক স্কুল ও মাদরাসা বিভাগে কোরআন তিলাওয়াতে সিহাব উদ্দিন সমগ্র ভালুকায় প্রথম এবং হুজাইফা আল মাহাদি তৃতীয় স্থান অধিকার করে।

প্রাথমিক স্কুল ও মাদরাসা বিভাগে কোরআন তিলাওয়াতে মুহাম্মদ হাবিবুল্লাহ তৃতীয় স্থান অর্জন করে। একই বিভাগে ইসলামী সংগীত প্রতিযোগিতায় মোহাম্মদ সাব্বির রহমান প্রথম স্থান লাভ করে।

এছাড়া মাধ্যমিক স্কুল ও মাদরাসা বিভাগে ইসলামী সংগীত প্রতিযোগিতায় মোজাহিদুল ইসলাম মোবাশ্বির সমগ্র ভালুকায় প্রথম স্থান অধিকার করে।

একই প্রতিষ্ঠানের পাঁচ শিক্ষার্থীর এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা শিক্ষার্থীদের এ অর্জনকে মাদরাসার জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।