ভালুকায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেলারোহীর মৃত্যু
প্রকাশিতঃ 4:13 pm | July 29, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেলারোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের হবিরবাড়ীর সিডষ্টোর উত্তর বাজার এতিমখানা এলাকার ইউটার্নে।
পুলিশ জানায়, বাইসাইকেলারোহী ইউটার্ন করার সময় ঢাকা গামী অজ্ঞাত কাভার্ডভ্যান মো. হানিফ মিয়াকে (২৫) চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় একটি জীপকে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। এতে ওই জীপগাড়িটি ধুমরে মুছড়ে যায়।
নিহত হানিফ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের আ. মান্নানের ছেলে। সে হবিরবাড়ী এলাকার ভাড়া থেকে বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রীর কাজ করতেন।

