|

ভালুকায় স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ 11:59 pm | July 27, 2021

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার বিকালে কেক কাটা হয়। আছরের নামাজের পর পৌর সদরের ভালুকা মডেল থানা জামে মসজিদে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহিদের রুহের মাগফেরাত ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, যুগ্ম-সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা, জুবায়ের রাজু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসানুল ইসলাম হিমেল, সাধারণ সম্পাদক রতন মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মোমেন, হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মল্লিক বাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, ভালুকা ইউনিয়নের সম্পাদক মিজানুর রহমান ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ।