|

অভাগিনী মা

প্রকাশিতঃ 7:24 pm | December 24, 2018

সুজাউদ্দৌল্লাহঃ

ছেলেটা আমার যুদ্ধে গেল
আর এলনা ফিরে,
আঁখিপ্রাতে কত স্বপ্ন ছিল
বুকের পাজর ঘিরে।

যাবার বেলায় বলেছিল
আমি ছোট্ট খোকা নই,
হায়নার থাবাথেকে বাংলা মাকে
আমি ছিনিয়ে আনবই।

সেই যে গেল খোকন আমার
আর ফেরেনি নীড়ে,
কত স্বপ্ন ছিল আঁখিপ্রাতে
মনের আকাশ ঘিরে।

শোন খোকন তোর বাবাও
৫২তে মিছিলে গিয়েছিল,
ঐ হায়নার থাবায় তোর বাবায়
বুকের রক্ত ঢেলে দিল।

১৯ বছর পার করেছি
বিধবার শাড়ী পরে,
সব হারিয়েও বেঁচে আছি
তোকে বুকে ধরে।

দেশ তো এখন হয়েছে স্বাধীন
আয় বাবা ফিরে আয়,
জানিস বাবা পথচেয়ে থাকে
তোর অভাগিনী মায়।

লেখকঃ পুলিশ সদস্য, ভালুকা মডেল থানা।