|

ভালুকায় ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে এতিম ও আসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিতঃ 9:02 pm | June 03, 2019

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের উদ্যোগে এতিম ও আসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়ং। সোমবার দুপুরে উপজেলার বড়চালা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে এতিম এবং অসহায় ছাত্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দুলাল আসলাম তুসার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. অনিক তালুকদার ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান নয়ন।

এসময় অন্যন্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, বড়চালা হুসাইনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তুহিদুর রহমান রাসেল, রেজাউল খান শামিম, কাউসার আহমেদ, রাকিবুল হাসান রাকিব। ওয়ার্ড ছাত্রলীগ নেতা আল আমিন, রিফাত, ফয়সাল,আরিফ ইমন,সাব্বির প্রমুখ। ঈদ উপহার বিতরণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।