|

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিতঃ 1:45 pm | June 23, 2019

গত ১৯-০৬-২০১৯ইং তারিখে “দৈনিক স্বজন” পত্রিকায়, ময়মনসিংহ “স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ আবুল কাশেম এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, মিথ্যা ও বানোয়াট। প্রকাশিত সংবাদের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডাঃ মোঃ আবুল কাশেম। তিনি গত ০১-০৪-২০১৯ইং তারিখ পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহে যোগদান করেন। যোগদানের পর থেকে এ পর্যন্ত সফলতার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে গত ২৩-০১-২০১৯ইং তারিখ হইতে ০১-০৪-২০১৯ইং তারিখ পর্যন্ত ভারপ্রাপ্ত পরিচালক এর দায়িত্বে থাকাকালীন ডাঃ একে এম আবদুর রব, উপ-পরিচালক, সিভিল সার্জন (ইনসিটু), ময়মনসিংহ। আর্থিক ক্ষমতার আদেশ না পাইয়া অনেক কর্মকর্তা ও কর্মচারীগণকে নিয়ম বহির্ভূতভাবে বদলী করিয়াছে। পত্রিকার ভাষ্য অনুযায়ী যদি কোন দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার হইয়া থাকে তাহলে এই সময়ের মধ্যেই হইয়াছে।

(ডাঃ মোঃ আবুল কাশেম)

পরিচালক (স্বাস্থ্য) ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ।