|

গফরগাঁওয়ে ১০৩টাকায় নিয়োগপ্রাপ্ত ১১ পুলিশ কনষ্টেবলকে সংবর্ধনা

প্রকাশিতঃ 6:15 pm | July 18, 2019

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: গফরগাঁও উপজেলা থেকে ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১১ জন। নিয়োগপ্রাপ্ত অধিকাংশই দরিদ্র পরিবারের। মো. জিবন মিয়া নামের একজনের বাবা রিকশাচালক। সে উপজেলার গড়াবের গ্রামের রতন মিয়ার ছেলে। সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ময়মনসিংহ পুলিশ লাইনে যোগাযোগ করে নিয়োগ পায়। এতে জীবন ও তার পরিবার উৎফুল্ল। কোন ঘুষ বা সুপারিশ-তদবির ছাড়াই শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে অসহায় দারিদ্র পরিবাবের সন্তানেরা যারা ১০৩ টাকার বিনিময়ে চাকরি পেয়েছি তাদেরকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান।

তিনি বৃহস্পতিবার সকালে গফরগাঁও থানা চত্বরে কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সকল নিয়োগ প্রাপ্তদের ও পরিবারের লোকজনকে মিষ্টিমুখ করান। 
এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মনির, এস আই বাপ্পা ঘোষ, খাইরুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

FacebookMessengerTwitterPinterestLinkedInPrint