ভালুকায় ছাত্রলীগের সাবেক নেতাদের পূর্নমিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 9:39 pm | January 30, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আ’লীগের দুঃসময়ে (২০০১থেকে ২০০৮ সাল পর্যন্ত) ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন এবং বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন করেছেন তাদের কে নিয়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক নেতাদের আয়োজনে পূর্নমিলনী সফল করতে ভালুকায় পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের তৎকালিন সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে পূর্ণমিলনী কিভাবে সফল করা যায় এ বিষয়ে ভালুকা উপজেলার নেতা কর্মীদের মাঝে আলোচনা ও রেজিষ্ট্রেশন ফরম বিতরণের শুভ উদ্ভোধন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা।
রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সাবেক ছাত্রনেতা ও মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আকরাম হোসেনসহ অনেকে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা জামাল উদ্দিন, আজিজুল হক, জাহাঙ্গীর ফকির, আরিফ আহাম্মেদ, তাসদিকুল খুশবো, মিনার হোসেন, সরদার আলমগীর, ইফতেখার আহাম্মেদ সুজন , এস এম মুহসিন সাওন, আহসানুল ইসলাম হিমেল প্রমুখ।
প্রস্তুতি সভায় ভালুকা উপজেলা ছাত্র লীগের সকল ইউনিটের সাবেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

