|

ভালুকায় ৯৪ ব্যাচের উদ্যোগে ১শত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

প্রকাশিতঃ 2:54 pm | May 18, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকা খবর: ভালুকায় নোভেল করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা দুস্থ্য ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিভিন্ন স্কুল থেকে পাশ করা এস.এস.সি ১৯৯৪ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে পৌরসভার হৃদয় সুপার মার্কেটে ১শত দুস্থ অসহায় পরিবারের মাঝে নগদ ওই ১লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় এস.এস.সি ১৯৯৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান নয়ন, খসরু মাহমুদ রনি, মাহফুজ আহাম্মেদ মাখন, আব্দুর রাজ্জাক, আফরোজা সুলতানা মালা, আয়েশা কবির লিপি, আইনি ফারহানা প্রমুখ উপস্থিত ছিলেন।