ভালুকায় ভিক্ষুকদের মাঝে গ্রামীণ ব্যাংকের ত্রাণ বিতরণ
প্রকাশিতঃ 3:20 pm | May 18, 2020
জাহিদুল ইসলাম খান, বিশেষ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নে হতদরিদ্র, দুস্থ ও ভিক্ষুকদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে মল্লিকবাড়ীস্থ গ্রামীন ব্যাংক শাখা কার্যালয়ে ওই ত্রাণ বিতরণ করা হয়। এতে মোট ১৮টি পরিবারের মাঝে ১ মাসের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ ৬শত টাকা (২য় দফা) প্রদান করা হয়।
এর আগেও একই পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল ৩০কেজি, ডাল ৪কেজি, সয়াবিন তৈল ২লিটার, আলু ৮ কেজি, পেঁয়াজ ৪কেজি, লবণ ২ কেজি, সাবান ৪টি, এবং নগদ ৬০০শত টাকা প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, মো. শফিউল আজম খান, ম্যানেজার গ্রামীণ ব্যাংক, মো. মোস্তাফিজুর রহমান, সেকেন্ড অফিসার গ্রামীন ব্যাংক, দীপু রাণী চৌধুরী, মো. শাখাওয়াত হোসেন, মো. শরাফ উদ্দিন, মো. এনায়েম হোসেন।
স্থানীয় নেতৃবৃন্দদের মাঝে ছিলেন- মো. আব্দুস সামাদ, ডা. পারভেজ আহম্মেদ প্রমুখ।

