|

ভালুকায় ছাত্রলীগ নেতা সজিব ও ‘কিছু কথা’

প্রকাশিতঃ 10:47 pm | May 19, 2020

জাহিদুল ইসলাম খান, বিশেষ প্রতিবেদক: ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব । একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তাঁর প্রয়াত বাবা ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার। বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা ছিলেন। বাবাকে খুবএকটা কাছে পাওয়া হয়ে উঠেনি সজিবের। পেয়েছেন বাবার আদর্শ, সততা ও নৈতিকতা।

মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয় সবটুকর দিক্ষাগুরু তাঁর বাবা। প্রয়াত বাবা ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে নিজের জীবনকে বাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এবার তার যোগ্য ছেলে শাহরিয়ার হক সজীব করোনা যুদ্ধে ভালুকাবাসীকে সাহায্য সহযোগিতা করছেন বীরদর্পে।

বৈশ্বিক মহামারী করোনায় ভয়াল ছোবলে কর্মহীন হয়ে পরা মানুষদের সাহায্য সহযোগিতা তাঁদের খাদ্যের যোগান দিচ্ছে এই সজীব। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে নিঃঅহংকারী সজীব মানুষের কাছে যাচ্ছেন তাদের কথা শুনছেন। সাধ্যমত তাদের সহযোগিতা করছেন।

এবারের ঈদটা সবার জন্যই অন্যরকম একটা ঈদ। মানুষের খেয়ে পড়া যেখানে অসাধ্য সেখানে আবার ‘ঈদ উৎসব’। মায়ের সাথে পরামর্শ করলেন কিভাবে মানুষকে সহযোগিতা করবে। তাঁর রত্নগর্ভা মা হাঁসি মুখে ছেলের দিকে তাঁকিয়ে প্রয়াত বাবার মুক্তিযোদ্ধের সম্মানী ভাতা যা জমা রেখেছিলেন পরিবারের জন্য সেই টাকাটা তুলে দিলেন ছেলের কাছে। ছেলে টাকাটা পেয়ে মুখে তৃপ্তির হাসি নিয়ে চলে গেলেন বাজারে। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য কিনে আনলেন চিনিগুড়া চাল, চিনি, সেমাই, সাবান ও দুধ। পরিকল্পনা করলেন অন্তত ২ শত পরিবারকে এসব সামগ্রী ঈদের আগে পৌঁছে দিবেন বাড়িতে বাড়িতে। ভালুকায় করোনা যোদ্ধে সামনে থাকা সৈনিক সজিব দেশে মহামারি দেখা দেওয়ার আগ থেকেই তাঁর উদ্যোগে ছাত্রলীগের পক্ষ থেকে প্রশাসন, হাসপাতাল, থানা ও অসহায় মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেন । ছাত্রলীগের পক্ষে নিজস্ব উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। রোজায় দোকানপাঠ বন্ধ থাকায় ভাসমান ছিন্নমুল মানুষের মাঝে ইফতার করানোর জন্য একদল কর্মী নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ইফতার বিতরণ করছেন। এ কার্যক্রম অদ্যবধি পর্যন্ত চলমান রয়েছে।

অন্যদিকে শ্রমিকের অভাবে ধান কাটতে না পারা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে। সেখানে কোন ‘শো অফ’ ছিল না। মানবিকতার কারণেই ধান ক্ষেতে নামছেন ছাত্রলীগের নেতা কর্মী নিয়ে। এক কথায় একজন করোনা যোদ্ধা ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সজিব।

একদিন করোনা থাকবে না। অন্ধকার কেটে আলো আসবেই । কিন্তু সজিবদের এসব কর্মকান্ড থাকবে আমৃত্যু।

ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব বলেন ‘মানুষের জন্য কিছু করতে পারলে অনেক তৃপ্তি পাই। তাই এবার মাকে বলে বাবার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার টাকা গুলো এনে অসহায় প্রায় ২ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভালুকা ছাত্রলীগ সবসময় যে কোন দুযোর্গ মূহুর্তে মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে। প্রিয় নেত্রীর জন্য দোয়া চাই । আমার পরিবারের জন্যও দোয়া চাই। আল্লাহ যেন এভাবেই আমাকে আমৃত্যু মানুষের পাশে থাকার তৌফিক দেন।’