ভালুকায় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিতঃ 8:13 pm | May 20, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে প্রশাসনিক কর্মকর্তা, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত আসনের মেম্বার, ইউনিয়ন পরিষদ সচিব, উদ্যোগক্তা এবং সকল গ্রাম পুলিশের মাঝে পিপিই, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল উপজেলায় কর্মরত কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের হাতে ওইসব সুরক্ষা সামগ্রী তুলে দেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষ থেকে ওইসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, ভালুকা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শিহাব আমীন খান, রাজৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল ইসলাম বাদশা, ধীতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলমসহ প্রশাসনিক কর্মকর্তাগণ ওই সময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল জানান, ‘করোনা পরিস্থিতিতে কাজ করার জন্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে সুরক্ষা সামগ্রী হিসাবে ওইসব পিপিই ও মাস্ক বিতরণ করা হয়েছে।’

