|

ভালুকায় ৯৩২জন ইমামের মাঝে ৪৬ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরন

প্রকাশিতঃ 11:44 pm | June 01, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদ হলরোমে সোমবার (১জুন) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা পরিস্থিতে উপজেলার ৯শত ৩২টি মসজিদের ইমামদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ৪৬ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার, সুপার ভাইজার মাহফুজ শামীম, খাদ্য কর্মকর্তা হাসান আলী ও উপসহকারী কর্মকর্তা সাইদুল ইসলাম বক্তব্য রাখেন।

পরে একই মঞ্চে খাদ্য গুদামে বোরধান ক্রয়কে কেন্দ্র করে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় করা হয়।