|

ভালুকায় ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিক

প্রকাশিতঃ 1:14 pm | June 24, 2020

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ নির্মল আকাশে উড়াই ঘুড়ি-এসো আলোকিত সমাজ গড়ি’ শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের জন্মবার্ষিকী উদযাপন করলো ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সাধারণ জনগন।

মেদুয়ারী ইউনিয়ন ঘুড়ি উৎসব কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে স্থানীয় বড় ময়দানে আয়োজন করা হয় এই ঘুড়ি উৎসবের।

ঘুড়ি উৎসব প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে ফারুক দর্জি।

ঘুড়ি উৎসবে অংশ নেয় ৬০ জন প্রতিযোগী তার মধ্যে টিকে যায় ১৫ জন । রং-বেরঙের বিভিন্ন সাইজের ঘুড়ি প্রদর্শন ও উড়ানো হয়। স্থানীয়ভাবে নানা বয়সের মানুষ প্রতিযোগীতা দেখতে আসে আনন্দমূখর পরিবেশে ঘুড়ি উড়ানো ও কাটাকাটির উৎসবে মেতে উঠে। শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পরার মত। কিছু বয়স্ক লোক রঙিন ঘুড়ি নিয়ে নির্মল আকাশে আনন্দ ছড়িয়ে দেন।

ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা ও শহিদ শামছুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকতার হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদুয়ারী ইউনিয়ন পরিষদের পেনেল চেয়ারম্যান মোহাম্মদ আলী জমাদ্দার, সাবেক ছাত্র নেতা সামি আল মামুন তানিম, ইউপি সদস্য কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের উপ ত্রান সম্পাদক হাবিব প্রমুখ।

তাছাড়া ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।