|

ভালুকায় সোলার হোম সিষ্টেম বিতরণ

প্রকাশিতঃ 4:28 pm | July 04, 2020

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ভালুকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, মন্দির, এতিমখানা ও গরীব দুস্থ মানুষের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

এ সময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন মাহবুব, উপজেলা ছাত্র লীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাবেক ছাত্র নেতা সুমিত চক্রবর্তী নিপুণ সহ অনেকে।