|

ভালুকায় মুজিববর্ষ উপলক্ষে হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বৃক্ষরোপণ

প্রকাশিতঃ 10:47 pm | July 14, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ‘মুজিব বর্ষের আহব্বান তিনটি করে,গাছ লাগান’ কর্মসূচির অংশ হিসেবে হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনিক তালুকদারের উদ্যোগে ওই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের তিন মাস ব্যাপী ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে
ওই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনিক তালুকদার বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের দিকনির্দেশনায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। ‘