|

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিতঃ 6:36 pm | August 30, 2020

ভালুকায় পল্লীবিদ্যুৎ বিরুনীয়া সাবস্টেশন অফিসের ইনচার্জ আবুল কাশেমেকে অনিয়মের অভিযোগে বদলী করার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এসব সংবাদে আমাকে (দেলোয়ার হোসেন, পিতা মোঃ সাহিদ মিয়া, গ্রাম: কাইচাঁন) জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।

আমি এসব মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি, মূল ঘটনা আড়াল করে মূলত প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে চাইছে।

প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কৌশলে প্রতি মাসে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে যা মিথ্যা। আমি পল্লী বিদ্যুতে চাকরি করিনা। তবে সাবস্টেশন অফিসের ইনচার্জ আবুল কাশেমের অধীনে বাসা/বাড়ির বৈদ্যুতিক কাজ/ওয়্যারিং করি।

সাম্প্রতিক সময়ে সাবস্টেশন অফিসের ইনচার্জ আবুল কাশেমের নির্দেশে একটি রাইস মিলের বৈদ্যুতিক ট্রান্সফর্মার স্থানান্তর করি। তবে পরবর্তীতে এর দায়বার আমাকে দেওয়া হলেও মূলত আমি নির্দেশে কাজ করেছি।

তাই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং সত্য ঘটনা প্রকাশ করার আহবান জানাচ্ছি।

-দেলোয়ার হোসেন