ভালুকায় নিরিহ কৃষকের জমি দখলের চেষ্টা
প্রকাশিতঃ 12:18 pm | October 25, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর:
ময়মনসিংহের ভালুকায় এক নিরিহ কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মমতাজ উদ্দিন নামের ওই ভূক্তভোগী কৃষক।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতেঙ্গা মৌজার (২৯হাল দাগ) ১২ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন যাবৎ কৃষক মমতাজ উদ্দিন ও তাঁর চাচারা চাষাবাদ করছে। সম্প্রতি ওই জমির উপর নজর পড়েছে স্থানীয় নূরুল হক, জুয়েল মিয়া, দেলোয়ার হোসেন, দুলাল মিয়া, আব্দুল জলিল, আনিছুর রহমান ও কামরুল ইসলামের। তারা ওই নিরিহ কৃষকের জমি জোড়মূলে দখল করতে উঠে পরে লেগেছে। গত শুক্রবার সকালে দলবল নিয়ে ওই কৃষকের জমি দখলের চেষ্টা চালায় তারা। পরে স্থানীয় লোকদের বাঁধার মুখে ব্যর্থ হয়।
অভিযোক্ত নূরুল হক এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

