ভালুকায় কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিতঃ 8:39 pm | March 13, 2021
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় কাভার্ডভ্যান চাপায় ইমরান নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ভরাডোবা-সাগরদিঘি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে দুপুর ১২টার দিকে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, উপজেলার হাতীবেড় গ্রামের হাবিবুল্লাহর শিশু ছেলে ইমরান সড়কের পাশে খেলা করার সময় ভরাডোবাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ঘটনায় এলাকায় জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা ভরাডোবা-সাগরদিঘি আঞ্চলিক সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এতে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

