ভালুকায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
প্রকাশিতঃ 2:48 pm | May 31, 2023
নিজস্ব প্রতিবেদক :
“তামাক নয়, খাদ্য ফলান” এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় বিশ্ব তামাক মুক্ত দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি র্যালী উপজেলা পরিষদ হতে বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ’র সভাপতিত্বে তামাকের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,প.প কর্মকর্তা হাছানুল হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও এনজিও কর্মকর্তা গন।


