সরকারের মেগা প্রকল্প ও উন্নয়ন প্রচারে ভালুকায় লিফলেট বিতরণ
প্রকাশিতঃ 8:09 pm | June 12, 2023
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: শেখ হাসিনা সরকারের নেওয়া দশটি মেগা প্রকল্প ও দেশব্যাপী চলমান উন্নয়ন কার্যক্রম প্রচারে ময়মনসিংহের ভালুকায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এম এ ওয়াহেদের উদ্যাগে ওই লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ ১১ ভালুকা আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ ওয়াহেদ।
অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন ভালুকা উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আইয়ুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুল হক মনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সহ-সভাপতি আল ইমরান সরকার, কবি নজরুল বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অনিক হাসান প্রমুখ। ।

