|

নবাগত অধ্যক্ষের সাথে ভালুকা সরকারি কলেজ (স্টুডেন্টস) হেল্পডেস্ক’র শুভেচ্ছা বিনিময়

প্রকাশিতঃ 7:31 pm | June 15, 2023

নিজস্ব প্রতিবেদক

ভালুকা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক আ ন ম শাহাদাৎ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভালুকা সরকারি কলেজ (স্টুডেন্টস) হেল্পডেস্ক এর এডমিন ও মডারেটর’রা। বৃহস্পতিবার (১৫ জুন ) কলেজে অধ্যক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম পিন্টু, কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, ভালুকা সরকারি কলেজের অন্যান্য শিক্ষক বৃন্দ ছাড়াও হেল্পডেস্ক গ্রুপের এডমিন এডমিন তুষার আবদুল্লাহ, মডারেটর সাগর খান, মাসুদ রানা, গ্রুপের সদস্য রিপন শেখ, শরিফ হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর ২০২০ এ অবসরজনিত কারণে ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ বিদায় নেন। এরপর দীর্ঘ ২ বছর ৬ মাস কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করার পর ১৫ জুন ২০২৩ তারিখে অধ্যাপক আ ন ম শাহাদাৎ হোসেন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন।