ভালুকায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুবলীগের দোয়া মাহফিল
প্রকাশিতঃ 7:17 pm | October 18, 2023
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে ভালুকায় যুবলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার কাঠালী পল্লি বিদ্যুৎ জামে মসজিদে যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের আয়োজনে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদরে রূহের মাগফেরাত কামনাসহ বঙ্গবন্ধ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেরনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

