|

ভালুকায় বেসরকারিভাবে আব্দুল ওয়াহেদ বিজয়ী

প্রকাশিতঃ 10:03 am | January 08, 2024

বার্তা সম্পাদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ট্রাক প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলার ১০৫ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ (ট্রাক) ৯৫২৮০ টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু (নৌকা) পেয়েছেন ৫৬৪২০ টি ভোট। এই আসনে অন্যান্য প্রতিদন্ধীরা হলেন জাতীয় পার্টির মোঃ হাফিজ উদ্দিন (লাঙ্গল) ৩২৮ টি ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির এ.বি.এম জিয়া উদ্দিন (একতারা প্রতীক) ১৭৮ টি ভোট, তৃণমূল বিএনপির মোঃ নাসির উদ্দিন (সোনালী আঁশ) ৯৬ টি ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির মোঃ মজিবুর রহমান (আম) ১০৮ টি ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (ঈগল) ১৩৯ টি ভোট।