চুরি,ছিনতাই,ধর্ষনের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভালুকায় মানববন্ধন
প্রকাশিতঃ 1:45 pm | March 01, 2025
স্টাফ রিপোর্টার

সম্প্রতি দেশব্যাপী চুরি, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভালুকার সাধারন ছাত্র-সমাজ আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
১ মার্চ (শনিবার) সকাল ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে ওই মানববন্ধনের আয়োজন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মফিজুল ইসলাম, মোঃ ওয়াসিম উদ্দিন, আইরিন খানম রিদা, মেহেনাজ আক্তার মৌ প্রমুখ। মানববন্ধনটিতে ভালুকার সর্বস্তরের সাধারণ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা দেশের আইনশৃংখলার তৎপরতা বৃদ্ধিসহ প্রকাশ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।

