ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা
প্রকাশিতঃ 7:55 pm | May 16, 2025
হাবিবুর রহমান শান্ত
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি স্পোর্টস একাডেমির আয়োজনে “আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম। খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও খ্যাতিমান ক্রীড়াবিদ সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, আলহাজ্ব শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারন সম্পাদক শাহ মো: সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করে এবং মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রীড়াক্ষেত্রে অবদান আমাদের অনুপ্রেরণা জোগায়।”
উদ্বোধনী খেলায় অংশ নেয় ভালুকা পাইলট ক্লাব এবং হৃদয়ে কবি নজরুল ফুটবল একাদশ,শ্রীপুর। উক্ত খেলায় ভালুকা পাইলট ক্লাব ২-১ গোলে জয়লাভ করে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার খ্যাতনামা দলগুলো অংশ নিচ্ছে এবং প্রতিযোগিতা চলবে আসন্ন ঈদুল আজহা পর্যন্ত।

