|

ভালুকায় ১৯৮৩-৮৪ এসএসসি ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

প্রকাশিতঃ 10:43 pm | June 10, 2025

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বন্ধুত্ব, স্মৃতিচারণ ও আনন্দের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ভালুকায় ১৯৮৩-৮৪ এসএসসি ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। মঙ্গলবার (১০ জুন) বিকেলে ভালুকা পৌর শহরের সেভেন স্টার চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এই পূর্ণমিলনীতে অংশ নেন ওই ব্যাচের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দীর্ঘদিন পর পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করেন। প্রাণবন্ত আলোচনা, হাস্যরস ও বন্ধুত্বের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো আয়োজন।

আয়োজকরা জানান, বন্ধন আরও সুদৃঢ় করতে আগামীতে বড় পরিসরে মিলনমেলা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল বন্ধুরা আগামী দিনের আরও বৃহৎ পরিসরের পুনর্মিলনীর প্রত্যাশা ব্যক্ত করেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণের আশাবাদ জানান।