ত্রিশালে জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ 12:31 am | October 13, 2018
প্রভাষক আনোয়ার হোসেন তরফদার: ত্রিশালে জাতীয় শ্রমিকলীগ ঝাঁকঝমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার সন্ধ্যায় এক আনন্দঘন উৎসব মুখর পরিবেশে প্রধান অতিথি হিসেবে কেক কাটে পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সোহেল মাহমুদ সুমন ও সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সুমন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান চানু, উপজেলা কৃষকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহিদ সোহেল প্রমুখ।

