ভালুকায় সিডষ্টোর-বাটাজোর সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান
প্রকাশিতঃ 6:29 pm | July 18, 2019
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলার সিডষ্টোর-বাটাজোর সড়ক সংস্কারের দাবিতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ‘পাড়াগাঁও ছাত্র সংঘের’ উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল বরাবর ওই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় তারা চলাচলের অযোগ্য হয়ে উঠা ওই সড়কটির সংস্কার কাজ অতি দ্রুত শুরু করার দাবি জানায়।
স্মারকলিপি দেওয়ার সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, পাড়াগাঁও ছাত্র সংঘের প্রতিষ্ঠাতা শাকিব খান, সভাপতি ফয়সাল আহম্মেদ, ২ন ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনির হোসাইন, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব সিকদার, পাড়াগাঁও ছাত্র সংঘের সদস্য সচিব মাসুদ রানা, সদস্য নাফিউল হক,আসাদ প্রমুখ।


