করোনা সংক্রামন রোধে মমেক ছাত্রলীগ নেতা হাসানের নানা তৎপরতা
প্রকাশিতঃ 4:43 pm | March 29, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধে জনসাধারণকে সচেতন করতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসান তাঁর জন্মস্থান ভালুকায় নানা রকম তৎপরতা চালিয়ে যাচ্ছেন। রবিবার দিনব্যাপী ছাত্রলীগ নেতার ব্যাক্তিগত অর্থায়নে উপজেলা বিভিন্ন এলাকায় সচেতনামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ ও জীবানুনাশক ঔষধ ছিটানো হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রবিউল হাসান বিপ্লব, হোসাইন মনির, মোহাম্মাদ মোহসিন, শামিম আহাম্মেদ, ইকরামুল হক হৃদয়, ফাহিম রহমান তন্ময়, ফারহানা মৌরি, তাহসিন আহাম্মেদ স¤্রাট, এফ. এ রাকিব, হাফিস আল আসাদ, মাহিবি হক মাহিম , মাহমুদুল হাসান আকাশ, ফরহাদ হোসেন প্রমুখ।
মমেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘বাঙালী জাতি যখনই কোন দুর্যোগ বা বিপদের মুখোমুখি হয় তখনই আর্তমানবতার সেবায় বীরের বেশে এগিয়ে আসে ছাত্রলীগের বীর সেনানীরা। বর্তমান সময়ে দেশে মরণব্যাধি যে ভাইরাসের বিস্তার ঘটছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনার নির্দেশনার সারাদেশে ঝাপেিয় পড়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। ছাত্রলীগ গণমানুষের পাশে থাকার ঐতিহাসিক ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় করোনা সংক্রমণ রোধে এবং জনসচেতনতা সৃষ্টিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আমার এ ক্ষুদ্র প্রয়াস। দেশবাসীর পাশে থেকে দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত আমার কর্মযজ্ঞ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’



