|

ভালুকায় মানবিক সংগঠন হিউম্যানিজমের ইফতার বিতরণ

প্রকাশিতঃ 11:36 pm | May 19, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় মানবিক সংগঠন হিউম্যানিজমের উদ্যােগে ভাসমান পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সিডস্টোর বাজারে ভ্রাম্যমাণ ১০০ পথচারীদের মাঝে রান্না করা ওই ইফতার বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক তৌহিদুর রহমান রাসেল,সদস্য আশরাফুল আলম, মনিরুজ্জামান ইমরান, হাবিব জিহাদী, মাহমুদুর রহমান আরিফ, মনির হোসাইন, কাউসার হোসাইন তরিকুল ইসলাম রায়হান ও আলামিন প্রমুখ।

সংগঠনের প্রধান সমন্বয়ক তৌহিদুর রহমান রাসেল বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে এই সংগঠনের সদস্যরা মানবিক কাজ অব্যাহত রাখবে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই সংগঠন শিশুদের পাশে থেকে কাজ করবে।’