ভালুকায় ব্যাক্তি উদ্যোগে ৪শত অসহায় পরিবারকে ‘ঈদ উপহার’
প্রকাশিতঃ 9:30 pm | May 20, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা ৪শত দরিদ্র পরিবারের মাঝে ব্যাক্তি উদ্যোগে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে কংশেরকুল গ্রামে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ওই ‘ঈদ উপহার’ বিতরণ করেন।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল।
এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহসিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক নবী হোসেন, ওয়ার্ড মেম্বার আমিরুল ইসলাম আনার, ইউনিয়নের যুবলীগের সভাপতি মাইদুল ইসলাম শেখ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিদ্দিক রহমান সিদ্দিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকগুল হোসেন, যুবলীগ নেতা সাইদুল ইসলাম শেখ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে গোটা বিশ্ব এখন তটস্থ। আমাদের দেশে বহু মানুষ রয়েছে যারা অসহায়, গরীব ও দুঃস্থ্য। করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হতে না পারায় তারাই সব চাইতে বেশি বিপদে পড়েছে। এই বিপদের সময় তাদের পাশে দাড়ানো আমাদের সবার দায়িত্ব। আমি তার ই অংশ হিসেবে আজ অসহায় দুঃস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যমান মনে করছি, মানব সেবাই হোক আমাদের সবার কাম্য।’

