|

বাংলাদেশের সাংবাদিকতায় একটি ‘উজ্জ্বল নক্ষত্রের’ নাম নঈম নিজাম

প্রকাশিতঃ 9:39 pm | June 17, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে দেশের প্রায় সব জেলায় গিয়েছিলেন নঈম নিজাম । আশির দশক, নব্বইয়ের দশকে দলের কঠিন দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে যে কয়জন বিশ্বস্ত ও মুক্তি যুদ্ধের সপক্ষের সাংবাদিক ছিলেন তাদের অন্যতম একজন তিনি।ওই সময়ে উনার সাথে যারা ছিলেন তাদের কেউ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা,কেউ হয়েছেন এমপি,মন্ত্রী।বাংলাদেশ আওয়ামীলীগ চার মেয়াদ ক্ষমতায়।অনেকেই ২০১০ সালের পর আওয়ামীলীগার হয়ে টেলিভিশন চ্যানেলের মালিক হয়েছেন।

নঈম নিজামের জন্ম ৫ নভেম্বর ১৯৬৯ইং কুমিল্লায়।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

তিনি আশির দশকের শেষে এবং নব্বই দশকে ছিলেন রাজনৈতিক প্রতিবেদক। কাজ করেছেন দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ সহ একাধিক দৈনিকে। ২০০৬ সালে ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব নেন ‘এসটিভি ইউএস’র। এটিএন বাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বার্তা সম্পাদক ছিলেন নঈম নিজাম। পরবর্তীতে তিনি সেখানে প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নিউজ২৪ টেলিভিশন ও রেডিও ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ প্রতিদিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নঈম নিজাম বাংলাদেশ সম্পাদক পরিষদের সদস্য।

তার স্ত্রী বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের প্রথম নির্বাচিত নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এ দম্পতির এক ছেলে মাহির আবরার এবং এক কণ্যা নুজহাত পূর্ণতা।

নঈম নিজাম বাংলাদেশের সাংবাদিকতায় একটি উজ্জ্বল নাম। এ দেশের টিভি মিডিয়াকে যারা সফল করে তুলেছেন তাদের একজন তিনি।

দলের দুঃসময়ের তিনি কিন্তু কিছুই চান নি।উনি চাইলে হতে পারতেন বিপুল অর্থবৃত্তের মালিক, টেলিভিশন চ্যানেলের মালিক।উনি চান মাননীয় প্রধানমন্ত্রী নিরাপদে থাকুক।গণমানুষের দল বাংলাদেশ আওয়ামীলীগ যেন গণমানুষের দলই থাকে।দলে যেন কোন দূর্নীতিবাজের স্থান না হয়।তাই তিনি দূর্নীতিবাজ, সুবিধাবাদী বিরুদ্ধে অকপটে লিখে যাচ্ছেন।এজন্য দূর্নীতিবাজ, হাইব্রিডদের গায়ে জ্বালা শুরু হয়েছে।নঈম নিজামরা দলের দুঃসময়ে দলের জন্য নিঃসার্থে কাজ করে যান,হঠাৎ আওয়ামীলীগার হয়ে ক্ষমতার সুফলভোগী নন।