|

ভালুকায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিতঃ 9:07 pm | June 26, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ‘মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ভালুকা উপজেলা শাখা ছাত্রলীগের কর্মীরা।

শুক্রবার বিকালে উপজেলার ধীতপুর পশ্চিম বাদেপুরুড়া বাইতুস সালাম জামে মসজিদ ও ধলিয়া বাদেপুরুড়া দাখিল মাদরাসায় মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এসময় বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের সদস্য ইঞ্জিনিয়ার জুনায়েত হোসেন রিপেলের আয়োজনে ছাত্রলীগের কর্মীরা এই কর্মসূচি পালন করেন।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ধীতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান স্বপন, ভালুকা উপজেলা ছাত্রলীগের নেতা সেলিম রেজা, এমদাদুজ্জামান জামিম, হাসান আলী জনি, মাহমুদুল হৃদয়, আরিফুল জয়, মোরাদ, রাসেল, সাগর, জাহিদ, হাসান, আলিফ প্রমুখ।