|

মুজিব

প্রকাশিতঃ 10:29 pm | June 27, 2020

আবুল বাশার শেখঃ

মাথার ওপর একটি আকাশ
একটি তার সূর্য,
বাংলাদেশ মানেই মুজিব
মুজিব রণ তুর্য।
মুজিব কন্ঠ সারা বাংলায়
শুনতে লাগে মধুর,
মুজিব মানে সবার প্রাণে
স্বপ্ন দেখা ভোর।

লেখকঃ কবি ও সাংবাদিক, দপ্তর সম্পাদক, ভালুকা প্রেসক্লাব।