|

ভালুকায় তালুকদার মটরসের দ্বিতীয় শো-রুম উদ্বোধন

প্রকাশিতঃ 10:21 pm | July 01, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় হিরু হোন্ডার তালুকদার মটরসের দ্বিতীয় শো-রুমের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়িরতে ওই শো রুমের উদ্বোধন হয়।

এসময় তালুকদার মটরসের চেয়ারম্যান ও বিশিষ্ট আ.লীগ নেতা সাদেকুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল তালুকদার, তালুকদার মটরসের ব্যাবস্থাপনা পরিচালক সায়ন তালুকদার, হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।