|

ভালুকায় করোনা পরিক্ষার ফ্রি চিকিৎসার দাবিতে ইসলামী আন্দোলনের যুববন্ধন

প্রকাশিতঃ 9:31 pm | July 02, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুবকদের সংগঠন ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে যুব বন্ধন হয়েছে।

করোনায় বিনামূল্যে চিকিৎসা, জরুরী ভিত্তিতে বেকার ভাতা প্রদান,আপদকালীন ভাতা প্রদান সহ সরকারের কাছে নানামুখী আহবানে বৃহস্পতিবার সকালে ভালুকা উপজেলার ইসলামী যুব আন্দোলনের সৌজন্য উপজেলার বাসট্যান্ড এলাকায় ১ঘন্টাব্যাপী যুব আন্দোলনের যুব বন্ধন হয়েছে।

যুব বন্ধনে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবু শোয়াইব খান চঞ্চল,ময়মনসিংহ দঃ জেলা যুব আন্দোলনের সভাপতি ইলিয়াস আহমেদ,ইসলামী আন্দোলনের উপজেলা সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান মোমেন,যুব নেতা আঃ হাই শামীম,মনজিল প্রমুখ।